নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
চিত্রশিল্প উৎসব অনুষ্ঠিত হল রবিবার সকালে হাওড়ার আমতার জগন্নাথপুরে। যেখানে এদিন অনুষ্ঠিত হল ক্যালকাটা ট্যালেন্ট সার্চ স্কুল বোর্ডের অন্তর্গত সরস্বতী অঙ্কনালয়ের ছাত্রছাত্রীদের অঙ্কন পরীক্ষা । এদিন এখানে হাওড়া গ্রামীন এলাকার একাধিক স্থানের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিলেন। সংগঠনের প্রফেসর সুকান্ত আদক জানান এখান থেকে পাশ করে ছাত্রছাত্রীরা আর্ট কলেজে পড়ার সুযোগ পেতে পারেন। এদিন ৩৫০ জন ছাত্রছাত্রীরা এই অঙ্কন পরীক্ষায় অংশগ্রহণ করে। যারা ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে তাদের স্কলারশিপ দেওয়া হবে বলে তিনি জানান । এই চিত্রশিল্প উৎসবে উপস্থিত ছিলেন সংগঠনের শিক্ষিকা সুমনা আদক, অন্বেষা হাজরা , প্রভু যীশু সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা অসিত মান্না , বন্দনা মান্না , প্রধান সম্পাদক মিলন দাস , বর্তমান সম্পাদক অমিত মান্না প্রমুখ। অতিথি মিলন দাস বলেন ডিজিটাল মিডয়ার প্রকোপ থেকে শিশুদের বাঁচাতে অঙ্কন শিখে নিজেদের প্রতিভা প্রকাশ ঘটুক। তিনি বলেন তাই তাঁরা এপ্রিল মাস থেকে কম্পিউটার ট্রেনিং এর ব্যবস্থা করছেন। সরস্বতী অঙ্কনালয়ের শিক্ষিকা সুমনা আদক জানান , প্রাচীনকালে ভাষা ছিল না । অঙ্কনের গুহাচিত্রের মাধ্যমে মনের ভাব প্রকাশ করতেন আমাদের আদিম মানুষেরা।
তাই অঙ্কন একটি প্রাচীন শিল্প। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে অঙ্কন পরীক্ষার পর তাঁরা এখানে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন। তাই এই চিত্রশিল্প উৎসব। যার সূচনা হল রবিবার ।

