হাওড়া জেলা গ্ৰামীন পুলিশের উদ্যেগে শুরু হলো পথ নিরাপত্তা সপ্তাহ।
সোমবার উলুবেড়িয়া নরেন্দ্র মোড়ে পতাকা নাড়িয়ে পথ নিরাপত্তা সপ্তাহর সুচনা করলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্তমন্ত্রী পুলক রায়, মন্ত্রী পুলক রায় তার বক্তব্যে বলেন "সেভ ড্রাইভ সেভ লাইভ" সকলের নিজের এবং পরিবারের ও সমাজের জন্য একান্তই জরুরি। প্রত্যেকেই নিরাপদে নিয়ম মেনে গাড়ি চালানোর জন্য সকলকে আহ্বান জানান।মন্ত্রী পুলক রায় থানা ভিত্তিক ভাবে বেপরোয়া গাড়ি চালিয়ে যারা যাবে তাদের গাড়ির নং টুকে রাখতে এবং তাদের সচেতনতা করতে হবে, যদি বারবার অনিয়মিত যারা গাড়ি চালাবে তখন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে।
পথ নিরাপত্তা সপ্তাহ র সুসজ্জিত ট্যাবলো উলুবেড়িয়া নরেন্দ্র মোড় থেকে ওটি রোডের উপর দিয়ে উলুবেড়িয়া পৌরসভার সামনে থেকে ফুলেশ্বর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয় পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন হাওড়া জেলা গ্ৰামীন পুলিশ সুপার সুবিমল পাল, উলুবেড়িয়া পৌরসভার পৌর প্রধান অভয় কুমার দাস, উপপৌরপ্রধান সেখ ইনামুর রহমান,চেয়ারম্যান ইন কাউন্সিল আকবর সেখ সহ হাওড়া গ্ৰামীন জেলা পুলিশের একাধিক আধিকারিক গন প্রমুখ।







