আরজিকরের ঘটনায় সিবিআইতো নতুন কিছু করতে পারলো না: কল্যান ব্যানার্জি
নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
পশ্চিমবঙ্গ পুলিশ যা করেছে সেটাই ফাইনাল হল। সিবিআই কিছু করতে পারল না। আরজিকর ইস্যুতে এমনই মন্তব্য করলেন সাংসদ কল্যাণ ব্যানার্জি। তরুণী চিকিৎসক কে ধর্ষণ ও খুনের মামলায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় কে শিয়ালদা আদালত যাবজ্জীবন কারাদন্ডের সাজা ঘোষণা করেন। এই রায়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুশি হননি।। তিনি সর্বোচ্চ সাজা চেয়েছিলেন। তাই তিনি উচ্চ আদালতে ডিভিশন বেঞ্চে গেছে তাঁর সরকার। আর জি কর ঘটনার যে রায় দিয়েছে সেই প্রসঙ্গে বৃহস্পতিবার হাওড়ার জগদীশপুর স্কুল মাঠে নেতাজি সুভাষ চন্দ্র বসু একাডেমি কোচিং সেন্টারের উদ্বোধনের অনুষ্ঠানে এসে সাংসদ কল্যান ব্যানার্জি এই মন্তব্য করেন । সাংসদ আরও বলেন , মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রথম থেকেই তার বক্তব্য ছিল দোষীরা সাজা পাক। চার দিনের মধ্যে যাকে গ্রেপ্তার করেছিল সেইতো একমাত্র কনভিক্টি হয়ে রইল । চার দিনের মধ্যে পশ্চিমবঙ্গের পুলিশ যা করেছে সেটাইতো ফাইনাল হল। এতদিন ধরে সিবিআই তো কিছু করতে পারেনি । এই ঘটনাটার তদন্ত যদি রাজ্যের হাতেই থাকতো রাজ্যের আরও তিনটি ঘটনায় যেমন ফাঁসির সাজা হয়েছে এই ঘটনার ক্ষেত্রেও হতো। সি বি আই এর জন্য হলো না। সিবিআই তো নতুন কিছু করতে পারল না। কারন আরজিকরের ঘটনা বিরল থেকে বিরলতম বলে তিনি জানান । বৃহস্পতিবার বিকেলে হাওড়ার জগদীশপুর বাসস্ট্যান্ডের কাচে ডোমজুড়ের বিধায়ক কল্যান ঘোষের উদ্যোগে আয়োজিত ইউপিএসসি ও ডব্লিউ বি সি এস এর বিনাব্যয়ে কোচিং সেন্টারের উদ্বোধনে উপস্থিত হয়ে এমন কথাগুলি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কল্যান ব্যানার্জি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান । ডোমজুড়ের বিধায়ক কল্যান ঘোষ বলেন বাংলা থেকে কেন কেউ ডি এম , এস পি হবে না ? তাই ডোমজুড়ের জগদীশপুরে ইউপিএসসি ও ডব্লিউ বি সি এস এর ফ্রি কোচিং করানোর ব্যবস্থা করা হল । তিনি বলেন এখন পর্যন্ত তিরিশ জনকে অফলাইনে ক্লাস করানো হবে। ১০০ জন রেজেস্ট্রেশন করেছে। পরবর্তীকালে বাকিদেরও সুযোগ দেওয়া হবে।
ফেব্রুয়ারি থেকে শুরু হবে ক্লাস । বিখ্যাত শিক্ষকরা এখানে পড়াবেন বলে তিনি জানান। এই অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন জগৎবল্লভপুরে বিধায়ক সীতানাথ ঘোষ, হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডাক্তার সুজয় চক্রবর্তী, বালির বিধায়ক রাণা চ্যাটার্জি, ডোমজুড় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নুরোজ মোল্লা, হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের সম্পাদক সুরজিত মুখার্জি, জেলা পরিষদের সহ সভাধিপতি অজয় ভট্টাচার্য , জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তাপস মাইতিসহ বিশিষ্ট জনেরা।

