মহাশ্বেতা দেবীর শততম জন্মজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠান

*মহাশ্বেতা দেবীর শততম জন্মজয়ন্তীর স্মরনে পলাশ প্রিয়া দেওয়াল পত্রিকার উন্মোচন ও বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্রছাত্রীদের আবৃত্তি পরিবেশনা
মাধবপুর, শ্যামপুর, 18 ই জানুয়ারী, 2025: , কিংবদন্তি লেখিকা এবং সমাজকর্মী মহাশ্বেতা দেবীর শততম জন্মজয়ন্তীর স্মরণ অনুষ্ঠানে সাহিত্যপ্রেমী এবং সমাজকর্মীরা একত্রিত হয়েছিলেন হাওড়া জেলার শ্যামপুর ব্লকের ধান্দালি গ্রাম পঞ্চায়েতে অন্তর্গত মাধবপুর গ্রামের লাইব্রেরি প্রাঙ্গণে। প্রসঙ্গত উল্লেখ্য কথাসাহিত্যিক ও মানবাধিকার আন্দোলন কর্মী মহাশ্বেতা দেবী 1926 সালের 14 ই জানুয়ারী বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহণ করেছিলেন। একজন বিখ্যাত ভারতীয় লেখক এবং সমাজ কর্মী যিনি বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে "হাজার চুরাশির মা", "রুদালী", এবং "অরণ্যের অধিকার", যা সামাজিক ন্যায়বিচার এবং মানবাধিকারের প্রতি তার গভীর উদ্বেগকে প্রতিফলিত করে। তার অসাধারণ লেখার মাধ্যমে, সাহিত্যি এবং তার সাহস ও সহানুভূতি দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছেন। মাধবপুর মহাশ্বেতা দেবী সোস্যাল ওয়েলফেয়ার এন্ড রুরাল ডেভলপমেন্ট সোসাইটি দ্বারা আয়োজিত এবং মাধবপুর লাইব্রেরির সহযোগিতায় অনুষ্ঠানটি, মহাশ্বেতা দেবীর আত্মার শক্তি এবং স্থিতিস্থাপকতার প্রতিনিধিত্ব করে তার প্রতিকি স্বরূপ আগত সম্মানিত সাহিত্যিক ও সমাজকর্মীদের।
উত্তরিও, ব্যাচ এবং চন্দন ফোঁটা দিয়ে সম্মানিত করা হয়, তারপরে উদ্বোধনী সঙ্গীত এবং মহাশ্বেতা দেবীর পথিকৃতিতে মাল্য ও পুষ্পার্ঘের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল মহাশ্বেতা দেবীর অসাধারণ জীবন ও কাজের প্রতি শ্রদ্ধাঞ্জলি স্বরূপ "পলাশ প্রিয়া" দেওয়াল পত্রিকার উন্মোচন। পলাশ প্রিয়া দেওয়াল পত্রিকা উন্মোচন করেন বিশ্ববঙ্গীয় সাহিত্য কলা একাডেমির সাধারন সম্পাদক মাননীয় চঞ্চল কুমার মাইতি মহাশয়। প্রধান অতিথি মাননীয় চঞ্চল কুমার মাইতি মহাশয় মহাশ্বেতা দেবীর জীবন, কাজ এবং উত্তরাধিকার সম্পর্কে অন্তর্দৃষ্টি থেকে একটি মর্মস্পর্শী বক্তব্য প্রদান করেন। এছাড়াও এদিনের অনুষ্ঠানে ধান্দালি গ্রাম পঞ্চায়েতে অন্তর্গত বাগান্ডা জটাধারী হাই স্কুল, গুটিনাগরি আলোকতীর্থ হাই স্কুল, বানিবন নিউ সেট আপ আপার প্রাইমারি , সৈয়দপুর প্রাইমারি স্কুল, বনিবন প্রাইমারি স্কুল, মাধবপুর নিউ সেট আপ আপার প্রাইমারি এবং মাধবপুর বিরাজময়ী প্রাথমিক বিদ্যালয় থেকে আগত ছাত্র ছাত্রীরা মনোমুগ্ধকর আবৃত্তি পরিবেশনা করে মহাশ্বেতা দেবীকে শ্রদ্ধা জ্ঞাপন করেন। তাছাড়াও আগত বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের হাতে সোসাইটির তরফ থেকে পড়াশোনার জন্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে সম্পাদিকা বলেন মহাশ্বেতা দেবীর আদর্শে বাঙালি তথা ভারতবর্ষের সাহিত্য সংস্কৃতি ঐতিহ্য ও পরিবেশের সুস্থ ধারাবাহিকতাকে এগিয়ে নিয়ে যেতে এই সোসাইটির প্রচেষ্টা থাকবে অক্লান্ত।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব বঙ্গীয় সাহিত্যকলা একাডেমীর সাধারণ সম্পাদক শ্রী চঞ্চল কুমার মাইতি, ডক্টর অর্ণব দত্ত, বঙ্গ বাঙালি সাহিত্য পত্রিকার সম্পাদক কিশর নস্কর, শিক্ষক ও সমাজকর্মী মুজিবর রহমান, বার মংগরাজপুর প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক রাজদূত সামন্ত সহ এলাকার বিভিন্ন স্কুল থেকে আগত প্রধান শিক্ষক ও সহশিক্ষক শিক্ষিকাবৃন্দ। এছাড়াও সোসাইটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি দেবব্রত হাজরা, সহ সভাপতি শামসুল কাজী হান্নান, কোষাধ্যক্ষ সুশান্ত চড়ুই, অলোক প্রামানিক, রঞ্জনা খান, সৌভিক দলুই, রুদ্রপ্রসাদ, দিব্যেন্দু প্রমূখ

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...