আগুনে ভষ্মিভূত কার্টুনের গোডাউন: আমতা

শুক্রবার দুপুরে একটি কার্টুনের গোডাউনে ভয়াবহ আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেল পুরো গোডাউনটি। এই ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর ১টার সময় হাওড়া জেলার বাগনান আমতা রাজ্য সড়কের পাশে আমতায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে গগন মোড়ের অদূরে আমতা বাগনান রাজ্য সড়কের ধারে একটি কার্টুনের গোডাউনের ভিতর থেকে হঠাৎ কালো ধোঁয়া বেরোতে দেখে স্থানীয় লোকজন।
এবং মুহূর্তের মধ্যে পুরো গোডাউনটিতে আগুন ধরে যায়। আশে পাশে আরো বেশ কিছু দোকান থাকায় আতঙ্ক সৃষ্টি হয় এলাকায়। স্থানীয় লোকজন আগুন নেভানোর জন্য ঝাঁপিয়ে পড়ে এবং আপ্রাণ চেষ্টা করে তবে শেষ রক্ষা করতে পারা যায় নি। গোডাউনের পাশে তিনটি দোকান পুড়ে গেছে, আই
আগুনের লেলিহান শিখা এতটাই ছিল যে পুরো গোডাউনটি আগুনে পুড়ে ভষ্মীভূত হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।পরে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার জেরে আমতা বাগনান রুটে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে পড়ে। তবে কি কারনে আগুন লাগলো তা জানা যায়নি। শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে দমকল আধিকারিকদের প্রাথমিক অনুমান। ক্ষয়ক্ষতির পরিমান জানার চেষ্টা করছে স্থানীয় থানার পুলিশ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...