ডার্বি ম্যাচে রেফারির পাশে প্রসুন ব্যানার্জি

ইস্টবেঙ্গল মোহনবাগান হ্যান্ডবল বিতর্ক, রেফারি প্রধানের বক্তব্যে শিলমোহর প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
ইস্টবেঙ্গল ও মোহনবাগানের হ্যান্ডবল বিতর্কে অল ইন্ডিয়া রেফারি প্রধানের বক্তব্যের উপর শিলমোহর দিলেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত কিংবদন্তি ফুটবলার প্রসূন ব্যানার্জি । মঙ্গলবার সন্ধ্যায় হাওড়ার উনসানি মোল্লা পাড়ার মোড়ে এক সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই কথাই বললেন হাওড়া সদর কেন্দ্রের তৃণমূল সাংসদ প্রসূন ব্যানার্জি । তিনি বলেন মোহনবাগানের ফুটবলার আপুইয়ার হাতটি নরমাল পজিশনে ছিল। সে ইচ্ছাকৃতভাবে বলটা হাতে লাগায়নি। তাই রেফারি যে সিদ্ধান্ত নিয়েছে তা সঠিক। এটা হ্যান্ডবল ছিল না। তাই পেনান্টিও না। মূলত এদিন সমাজসেবী তৈবুর রহমান দর্জির উদ্যোগে আয়োজিত হল এক কম্বল বিতরণ অনুষ্ঠান । সেখানে উপস্থিত হয়ে দিকপাল ফুটবলার এই কথাটি বলেন। তিনি আরও বলেন ৪৬ নম্বর ওয়ার্ডে জলের পাইপলাইনের কাজ হয়েছে।
আরও কাজ হবে। এখানে রাস্তা হয়েছে, আলো লাগানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় আরও উন্নয়ন হবে। প্রসঙ্গত ইস্টবেঙ্গল কর্মকর্তারা খেলার ভিডিও ফুটেজ দেখিয়ে সাংবাদিক সম্মেলন করে বলেছেন ওটা হ্যান্ডবল ছিল । ওটা ইস্টবেঙ্গলের পক্ষে পেনাল্টি ছিল। কিন্তু অল ইন্ডিয়া ফুটবল রেফারি প্রধান ও অন্যান্য ফুটবল বিশেষজ্ঞদের মত ফুটবলার প্রসূন ব্যানার্জিও বললেন ওটা হ্যান্ডবল নয়। তাই পেনান্টিও নয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...