বিবেক সংহতি যাত্রা, হাওড়া

মন্ত্রী অরুপ রায়ের নেতৃত্বে বিবেক সংহতি যাত্রা
স্বামী বিবেকানন্দের ১৬৩ তম আবির্ভাব দিবস উপলক্ষ্যে ডুমুরজলা স্টেডিয়াম থেকে হাওড়া ময়দান পর্যন্ত বিবেক সংহতি যাত্রার আয়োজন করে মধ্য হাওড়া তৃণমূল যুব কংগ্রেস কমিটি। এই যাত্রার নেতৃত্ব দেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায়। রবিবার বিকেল চারটে নাগাদ ডুমুরজলা স্টেডিয়ামের কাছে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মালা দেওয়ার পর ট্যাবলো থেকে বেলুন উড়িয়ে মন্ত্রী এই যাত্রার সূচনা করেন। এরপর এই যাত্রা মহেন্দ্র ভট্টাচার্য রোড এবং নেতাজি সুভাষ রোড হয়ে হাওড়া ময়দানের দিকে এগিয়ে যায়। এই যাত্রার অন্যতম আকর্ষণ ছিল আদিবাসী নাচ, স্কুল ছাত্র ছাত্রীদের ক্যারাটের প্রদর্শনী, নাচ গান এবং অর্কেস্ট্রা। এদিন মন্ত্রী অরূপ রায় বলেন স্বামী বিবেকানন্দ আমাদের পথপ্রদর্শক।
সমাজের অধঃপতন রুখতে স্বামীজি আমাদের পথ দেখিয়েছেন। আজ এই দিনটি গোটা পৃথিবীতে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে। আমরাও তাঁর দেখানো পথে এগিয়ে যেতে চাই।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...