জমজমাট ভাবে অনুষ্ঠিত রনমহল ক্বোরানীয়া হাই মাদ্রাসার সুবর্ণ জয়ন্তী বর্ষ।, উলুবেড়িয়া
নিজস্ব প্রতিবেদক,উলুবেড়িয়া
উলুবেড়িয়া ১নং ব্লকের রনমহল ক্বোরানীয়া হাই মাদ্রাসার ৫০বৎসর পূর্তি উপলক্ষে তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে সুবর্ণ জয়ন্তী বর্ষ।
গত ১১ই জানুয়ারি শনিবার থেকে তিনদিন ব্যাপী নানান অনুষ্ঠানের মাধ্যমে পালিত হচ্ছে চলবে সোমবার পর্যন্ত।
উল্লেখ্য ১৯৭৫সালের ১লা জানুয়ারি রনমহল ক্বরানীয়া হাই মাদ্রাসার প্রতিষ্ঠা হয়,
প্রথম দিন জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সুবর্ণ জয়ন্তী বর্ষের সুচনা করেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্তমন্ত্রী পুলক রায়, উদ্বোধন করে মন্ত্রী তার বক্তব্যে বলেন রনমহল ক্বোরানীয়া হাই মাদ্রাসা বাম আমলে বঞ্চিত ছিল,২০১১সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর মাদ্রাসার ব্যাপক উন্নতি হয়েছে, সোলার সিস্টেম,ইনডোর গেমস এর ব্যবস্থা, ল্যাবরেটরি, দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগ,পর্যাপ্ত শিক্ষক সহ একাধিক বিষয়ে উন্নীত করা হয়েছে
মন্ত্রী পুলক রায় ছাড়াও উপস্থিত ছিলেন উলুবেড়িয়া মহকুমা শাষক মানুষ কুমার মন্ডল উলুবেড়িয়া ১নং বিডিও এইচ এম রিয়াজুল হক,
দ্বিতীয় দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান তথা প্রাক্তন সাংসদ আহমেদ হাসান ইমরান,প্রাক্তন শিক্ষা অধিকর্তা ড,নুরুস সালাম,হাওড়া জেলা পরিষদের অধ্যক্ষ অজয় কুমার মন্ডল, জেলা সহকারী ডি আই বনমালী জানা, বিখ্যাত ইতিহাসবিদ মহ:আব্দুল্লা, অধ্যাপক সিরাজ মল্লিক,প্রাক্তন প্রধান শিক্ষক মহ, ফারুক সহ অন্যান্য।
বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে রনমহল ক্বোরানীয়া হাই মাদ্রাসার প্রধান শিক্ষক আনিসুর রহমান বিদ্যালয়ের জন্ম থেকে আজ পর্যন্ত দীর্ঘ পঞ্চাশ বছরের ইতিহাস নিয়ে "সুবর্ণ স্মরণে রনমহল ক্বোরানীয়া হাই মাদ্রাসা" নামে একটি বই রচনা করেন এবং প্রকাশ করেন।
সহ শিক্ষিকা অমৃতা মুখার্জি গান ও আবৃত্তি করেন,
















