বিকল্প প্রযুক্তি ব্যবহার করে মাটি ছাড়া চাষের গুরুত্ব বোঝাতে তৃণমূল কংগ্রেস কর্মীদের মাঠে নামার আবেদন জানালেন তৃণমূল কংগ্রেসের কিষান ক্ষেত মজদুর কংগ্রেসের রাজ্য সভাপতি পূর্ণেন্দু বসু।
শুক্রবার বিকেলে হাওড়ার বাগনানে তৃণমূল কিষান ক্ষেত মজদুর কংগ্রেসের হাওড়া জেলা সম্মেলনে রাজ্যের কৃষি মন্ত্রী শ্রীকান্ত মাহাতো কে পাশে বসিয়ে এই কথা জানান।
এদিন পূর্ণেন্দু বাবু জানান,"সরকার মাটি ছাড়া বিকল্প চাষের উপর বিশেষ ভাবে জোর দেন।
এছাড়াও এই ধরনের চাষ করার জন্য কৃষকদের উৎসাহিত করতে হবে এবং কৃষক ,ক্ষেত মজদুরদের জন্য সরকার কি কি করেছে তা তুলে ধরতে হবে। এদিন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক অরুনাভ সেন জানান,"কৃষক সংগঠনের মাধ্যমে কৃষকদের দুয়ারে পৌঁছতে হবে।
সার,ডিজেলের দাম বাড়ার কুফল মানুষকে বোঝাতে হবে।
এখন কৃষিতে যন্ত্রের ব্যবহার হয়।তাই সমস্যায় পড়ে চাষীরা।"উল্লেখ্য তৃণমূল কিষান ক্ষেত মজদুর কংগ্রেসের হাওড়া গ্রামীণ জেলার সভাপতি মনোনীত হয়েছেন চন্দ্র নাথ বসু,হাওড়া সদরের জন্য সভাপতি মনোনীত হয়েছেন অলিপ খাঁ।


