জন্মদিন মহাসমারোহে পালিত হলো তৃণমূল কংগ্রেসের

বুধবার ১লা জানুয়ারি ২০২৫, একদিকে ইংরেজি নববর্ষ অপরদিকে তৃণমূল কংগ্রেসের জন্মদিন, মহাসমারোহে পালিত হলো তৃণমূল কংগ্রেসের জন্মদিন,একাধিক এলাকায় নানান অনুষ্ঠানের মাধ্যমে। উলুবেড়িয়ায় তৃণমূল কংগ্রেসের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত হয় রক্তদান কর্মসূচি, এবং শ্যামপুরের বারগ্ৰাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বসে আঁকা প্রতিযোগিতা, রক্তদান কর্মসূচি,বস্ত্র বিতরণ অনুষ্ঠান, শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ সহ একাধিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্তমন্ত্রী পুলক রায়, শ্যামপুরের বিধায়ক কালীপদ মন্ডল, আমতার বিধায়ক সুকান্ত পাল,হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জুলফিকার আলী মোল্লা, হাওড়া জেলা গ্ৰামীন তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি শ্রীধর মন্ডল, শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি নদেবাসী জানা,বারগ্ৰাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি কুন্তল প্রামাণিক, শ্যামপুর ২নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দীপক দাস, জেলা গ্ৰামীন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশীষ বন্দ্যোপাধ্যায়, যুবনেতা আব্দুল কাদের খান।
বাছরি অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হয় রক্তদান কর্মসূচি ও বসে আঁকা প্রতিযোগিতা, উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান শ্যামসুন্দর মেটিয়া, যুবনেতা সেখ রেজুয়ান প্রমুখ। ডি এম ঘাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সুদীপ কুমার ফেরার উদ্যোগে ঝুমঝুমি ব্লক হাসপাতালে রোগীদের ফল বিতরণ,কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান।
এছাড়াও প্রতিটি বুথ, অঞ্চল সহ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের পক্ষ হতে তৃণমূল কংগ্রেসের জন্মদিন সাড়ম্বরে পালিত হয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...