শিশুদের মোবাইল থেকে ঝোঁক সরাতে আঁকতে হবে : সমীর আইচ
নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
বাচ্চারা মোবাইলের প্রতি আসক্তি হচ্ছে । তা থেকে বের হতে পারার পথ আঁকা । কারন আঁকলেই মনের বিকশিত হয়। সুন্দর ক্রিয়েটিভ চিন্তাভাবনা তৈরি হয় মস্তিষ্কে । শুধু অঙ্কন শিল্প নয়, যেকোনো শিল্পকলাই শিশুদের মনের সুন্দর বিকাশ ঘটায় । সোমবার সন্ধ্যায় হাওড়ার পাঁচলা নেতাজি সংঘের মাঠে ক্রিয়েটিভ আর্ট একাডেমির শেষ দিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই কথাই বললেন বিখ্যাত শিল্পী সমীর আইচ। তিনি বলেন সবসময় মানুষ আর্ট গ্যালারিতে চিত্রকলা প্রদর্শনী দেখতে যেতে পারেন না। কিন্তু এখানে এত বিশালভাবে এই চিত্র কলা ও ভাস্কর্য প্রদর্শনী দেখতে পেরে মানুষের মনের বদ্ধ জানালা খুলে যাচ্ছে । প্রসঙ্গত গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই প্রদর্শনী । সোমবার ছিল তার শেষ দিন। এদিন আন্তর্জাতিক আর্ট কম্পিটিশনের কৃতীদের পুরস্কার বিতরণ করা হয়। সংগঠনের কর্ণধার নীলকান্ত মন্ডল ও দেবাশিষ মাইতি জানান আগামী বছরও তারা এই ধরনের কর্মসূচি পালন করবেন।


