মাদ্রাসা প্রাঙ্গণে কুরআন বিতরণ

বুধবার হুগলির নবাবপুর হাই মাদ্রাসার প্রাঙ্গণে, আলকুরআন একাডেমী লন্ডন এর উদ্যোগে ও নবাবপুর হাই মাদ্রাসার সহযোগিতায় পাঁচশ জন কে অনুবাদকৃত কুরআন শরীফ বিতরন করা হয়।ও কুরআন বুঝে পড়ো, বিষয়ে এক সেমিনার হয়। মহান গ্রন্থ আলকুরআন পৃথিবীর মানুষের জন্য একটা বলিষ্ঠ গাইডলাইন। বৈশিষ্টে ভরপুর এমন একটা গ্রন্থ যা মহব্বতের সাথে পড়লে,শুনলে ও দেখলেও অনেক নেকি আছে। আজকের ডেটে বলা যায় কুরআন বুঝ পড়ার খুব ই দরকার। অনুবাদকৃত কুরআন সব ধর্মের মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।কারন অন্য ধর্মের মানুষ পড়ে জানতে পারবে এটা এক অকাট্য দলিল মানবজীবনের কল্যাণের জন্য। বলাবাহুল্য নবাবপুর হাই মাদ্রাসার ছাত্রদের মধ্যে একটা সামাজিক এক্টিভিটি লক্ষ্য করা যয়।প্রধান শিক্ষক ফাসিহুররহমান সিদ্দিকী ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করতে শেখায় ছাত্রদের।সারা বছরই বিভিন্ন রকম সামাজিক কাজ করে ছাত্রদের নিজস্ব ফান্ড থেকে যা সরকারি পোস্য মাদ্রাসায় ব্যাতিক্রমি ।
পরিস্কার পরিচ্ছন্ন এক উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান। সুতরাং সে বিষয়ে বিস্তারিত প্রাঞ্জল ভাষায় ফুটিয়ে তোলেন, ফুরফুরা ফাতেহিয়া খারেজীয়া দারুল হাদীস মাদ্রাসার শিক্ষক মুফতি মেরাজুল ইসলাম,ডক্টর নাজমুস সাহাদাত প্রধান শিক্ষক ফুরফুরা ফাতেহিয়া খারেজীয়া দারুল হাদীস মাদ্রাসার, মুফতি আব্দূর রব আস্সুফফা মাদ্রাসার প্রধান শিক্ষক।আলকুরআন একাডেমী লন্ডন এর রাজ্য সম্পাদক মৌলানা রাকিব মন্ডল,হুগলির সভাপতি ও ফুরফুরা শরীফ এর ভুমিপুত্র আবু আফজাল জিন্না, নবাবপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক ফাসিহুররহমান সিদ্দিকী , হুগলির সম্পাদক রফিকুল ইসলাম, মৌলানা ঈসাহকসাহেব , মৌলানা সার্মাদুল্লা সিদ্দিকর দোয়ার মাধ্যমে সভা সমাপ্তি হয়।। ছাত্র ছাত্রীদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। দেশবাসীর কল্যাণ কামনা করে সভা সমাপ্তি হয়। মাদ্রাসার সেক্রেটারি সহ এলাকাবাসী মানুষজন খুব আগ্রহের সাথে শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...