মেকআপ, জীবিকার এক নতুন দিশা

মহিলাদের কর্ম জীবনের এক দিশা, মেকআপ। মেকআপ শিক্ষা গ্ৰহন করে বিকল্প জীবিকা নির্বাহের পথ দেখিয়ে চলছে মেকআপ শিল্পী মনিমালা মন্ডল। মনিমালা দ্যা মেক ওভার একাডেমীর বর্ষ শেষের অনুষ্ঠান অনুষ্ঠিত হলো হাওড়া জেলার শ্যামপুরে ।
বুধবার ২০২৪এর শেষ দিনে বিখ্যাত মেকআপ শিল্পীর উদ্যোগে রাইজিং স্টার ২০২৫এর পুরষ্কার বিতরণ। উল্লেখ্য মেকআপ শিল্প হলো একটা বিকল্প রোজগার ব্যবস্থা, সেটা প্রমাণ করে দিয়েছেন স্নাতকোত্তর মেকআপ শিল্পী মনিমালা মন্ডল,
হাওড়া জেলার শ্যামপুর থেকে শুরু করে একাধিক শাখার মাধ্যমে মেকআপ শিল্পকে কিভাবে বিকল্প জীবিকা হিসেবে নেওয়া যায় সেটা মনিমালা দ্যা মেকওভার একাডেমীর মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। বিখ্যাত মেকআপ শিল্পী ও উদ্যোক্তা মনিমালা মন্ডল জানান, বর্তমানে প্রতিটি পরিবারের মহিলারা কমবেশি মেকআপের সঙ্গে যুক্ত,তাই মেকআপ একটা জীবিকা অর্জনের জন্য আমরা নিরলশ ভাবে বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের শিক্ষাদান করে চলেছি।
নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে একাডেমীর ছাত্রছাত্রীদের বিভিন্ন বিভাগের শংসাপত্র ও সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন সিরিয়ালখ্যাত শিল্পী অনন্যা বিশ্বাস,
হাওড়া জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ শ্রীধর মন্ডল বলেন মেকআপ শিল্পী মনিমালা মন্ডল এক নতুন দিক উন্মোচন করেছেন,শ্যামপুর ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি প্রশান্ত কুমার দাস, শ্যামপুর ১নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নবকুমার সাঁতরা, কৃষ্ণেন্দু পুরকাইত, অধ্যাপক গোবিন্দ বর্মন, মেকআপ শিল্পী পিউ হালদার সহ একাধিক ব্যক্তিত্ব।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...