প্রকৃত উপভোক্তাদের আবাস প্লাস তালিকায় নাম তোলার দাবি সহ একাধিক দাবিতে সারা ভারত কৃষক সভার উলুবেড়িয়া ১নং শাখার উদ্যোগে শুক্রবার উলুবেড়িয়া ১নং বিডিও অফিসে ডেপুটেশন দিল।
সংগঠনের পক্ষ হতে বলা হয় প্রকৃত উপভোক্তারা অনেকেই বাদ পড়েছেন এবং রাজনৈতিক দলের মদতে ধনী লোকের নাম তালিকাভুক্ত করা হয়েছে।
এছাড়াও সরকারের একাধিক প্রকল্পে প্রকৃত উপভোক্তাদের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে।
এমনকি যারা বিডিও অফিসে আবেদন করেছেন তাদের নুন্যতম তদন্ত করে দেখা হচ্ছে না।
শুক্রবার বিকেলে উলুবেড়িয়া ওটি রোডের উপর দিয়ে মিছিল সহকারে কৃষক সভা সহ একাধিক গন সংগঠনের সমর্থকরা ডেপুটেশন দিতে আসে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিএমের উলুবেড়িয়া ১নং শাখার সম্পাদক কমরেড গৌতম পুরকাইত, প্রবীণ বামপন্থী নেতা কমরেড নিমাই সর্দার, কমরেড মোজাম মল্লিক, কমরেড সাবির উদ্দিন মোল্লা, কমরেড অপর্ণা পুরকাইত সহ একাধিক নেতৃত্ব।







