হলুদ ট্যাক্সি বাঁচাতে বিক্ষোভ কংগ্রেসের

হলুদ ট্যাক্সিকে কলকাতার ঐতিহ্য হিসেবে মর্যাদা দিতে হবে। এই দাবিতে হাওড়া স্টেশনের ট্যাক্সি স্ট্যান্ডে বিক্ষোভ দেখালেন কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি সেবাদলের সদস্যরা।আগামী বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যে বয়সের কারণে প্রায় আড়াই হাজার হলুদ ট্যাক্সি কলকাতার রাস্তা থেকে উঠে যাবে। চালকরা গভীর আর্থিক সঙ্কটে পড়বেন।
।রাজ্য মহিলা আইএনটিইউসির সভানেত্রী শ্রাবন্তী সিং বলেন, ‘কলকাতা এবং মুম্বইয়ের নামজাদা অভিনেত্রীরা হলুদ ট্যাক্সির সমর্থনে বক্তব্য রেখেছেন। কলকাতার সংস্কৃতির সঙ্গে এই ট্যাক্সি বহুদিন জড়িত, তাই এর সংরক্ষণ করা উচিত।’

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...