নিজস্ব প্রতিবেদক,শ্যামপুর
বাল্য বিবাহ রোধে সচেতনতা বৃদ্ধির জন্য গ্ৰামসভাকে বেছে নিলেন পঞ্চায়েত প্রধান, এছাড়াও দূর্ঘটনা রোধে মোটরবাইক হেলমেট ছাড়া না চালানোর জন্য নিদান দিলেন শ্যামপুরের বারি পঞ্চায়েতের প্রধান শ্যামসুন্দর মেটিয়া।
শুক্রবার বিকেলে শ্যামপুর ২নং ব্লকের বারি পঞ্চায়েতের উদ্যোগে সাধারণ গ্ৰামসভায় পঞ্চায়েতের প্রধান শ্যামসুন্দর মেটিয়া আরো বলেন এলাকার চাষের জন্য নাশা খাল,শাখা খাল যদি কেউ স্বেচ্ছায় মাটি নিয়ে নিতে চায় তারজন্য পঞ্চায়েত কোনো আপত্তি করবে না, এছাড়াও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি সহ নানান সামাজিক বিষয়াদির উপরে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামপুর ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতী কান্তা মান্না, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ স্বপন ভক্তা, উপপ্রধান তাপসী দোলুই সহ একাধিক পঞ্চায়েত সদস্য সদস্যা সহ অন্যান্য।






