"কর্মই হলে ধর্ম, এবং মানবতাই হলো ধর্মের পরিচয়" মহাপুরুষদের এই মহান উক্তি কে সামনে রেখে আশিক এ রসুল আলমার্স সোসাইটি বিভিন্ন জেলায় একাধিক ব্লকে ও একাধিক এলাকায় স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি,ও শিক্ষা সচেতনতা বৃদ্ধির কাজ করে চলেছে,
রবিবার সংগঠনের কালীনগর শাখার উদ্যোগে কালীনগর চৌরাস্তা মোড়ের অদুরে ইসলাম পাড়ায় অনুষ্ঠিত হলো বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা, চশমা প্রদান, অক্সিজেন সিলিন্ডার,নেবুলাইজার বিতরণ কর্মসূচী ও রক্তদান শিবির এবং গুনিজন সংবর্ধনা প্রদান।
রক্তদান কর্মসূচিতে শতাধিক মানুষ রক্তদান করেন, উলুবেড়িয়ার সঞ্জীবন হাসপাতালের ব্লাড ব্যাংকের উদ্যোগে রক্ত সংগ্রহ করা হয়,যায় মধ্যে চল্লিশ জন মহিলা ছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের,যা এক উল্লেখযোগ্য।
অনুষ্ঠানে রনমহল কোরানীয়া হাই মাদ্রাসার প্রধান শিক্ষক আনিসুর রহমান মল্লিক প্রতিটি অভিভাবকদের কাছে অনুরোধ তাদের প্রতিটি শিশুদের বিদ্যালয়ে পাঠানোর জন্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশিক এ রসুল আলমার্স সোসাইটির প্রতিষ্ঠাতা সম্পাদক সৈয়দ মোকাররম হোসেন, সংগঠনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সেখ মেহেতাব উদ্দিন,সেখ সমির উদ্দিন, আতিয়ার রহমান ভান্ডারি,কালীনগর শাখার সম্পাদক সেখ মইনুদ্দিন (নিখিল), সভাপতি আশরাফ মল্লিক,মধু মল্লিক,সেখ মাসুদ আলম,সেখ আবুল হাসান, কালীনগর পঞ্চায়েতের প্রধান সেখ দেরাসত হোসেন, প্রাক্তন প্রধান উত্তম মন্ডল, সমাজসেবী সেলিম মোল্লা প্রমুখ।








