তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল

দেশের সংবিধান প্রণেতা বাবাসাহেব ডঃ ভীমরাও আম্বেদকরের প্রতি স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর অপমানের ও মন্তব্যের প্রতিবাদে সোমবার বিকেলে উলুবেড়িয়া পূর্বকেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে উলুবেড়িয়া স্টেশন মোড়ে থেকে এক বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
এই প্রতিবাদ মিছিলে হাঁটেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্তমন্ত্রী পুলক রায়, উলুবেড়িয়া পূর্বের বিধায়ক বিদেশ রঞ্জন বসু, উলুবেড়িয়া পৌরসভার পৌর প্রধান অভয় কুমার দাস,উপপৌরপ্রধান সেখ ইনামুর রহমান, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি আকবর সেখ, হাওড়া জেলা গ্ৰামীন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশীষ বন্দ্যোপাধ্যায় সহ একাধিক নেতৃত্ব।
অপরদিকে শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিলে হাঁটেন শ্যামপুরের বিধায়ক কালীপদ মন্ডল, হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জুলফিকার আলী মোল্লা,দীপক দাস প্রমুখ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...