বালিচক রেল ক্রসিং নিয়ে ফের বিক্ষোভের ডাক।
তারক হরি, পশ্চিম মেদিনীপুর
এতদিনের ক্ষোভ ও বিক্ষোভের পরও বালিচক রেল ক্রসিং দিয়ে মোটরসাইকেল পর্যন্ত পারাপারের অনুমতি দেওয়া হয়নি। সুযোগ থাকা সত্ত্বেও সমস্যার সমাধান না হওয়ায় স্থানীয় মানুষজনের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়ছে।
এই পরিস্থিতিতে বালিচক স্টেশন উন্নয়ন কমিটি ফের আন্দোলনের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। তারা বৃহস্পতিবার বিকেল ৪টায় বিডিও অফিসের সামনে বিক্ষোভ ও ডেপুটেশনের আয়োজন করেছে।
কমিটির সদস্যরা জানান, "আমাদের দাবি একেবারেই বাস্তবসম্মত। রেল ক্রসিং দিয়ে অন্তত মোটরসাইকেল, সাইকেল ও জরুরি পরিষেবার যানবাহন চলাচলের অনুমতি দিতে হবে। সমস্যার দ্রুত সমাধান না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব।"
প্রসঙ্গত, রেল ক্রসিং সংক্রান্ত সমস্যার কারণে এলাকাবাসীর দৈনন্দিন জীবনে চরম অসুবিধার সৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতিতে প্রশাসনের হস্তক্ষেপ দ্রুত প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।


