রক্তদান শিবিরে সম্প্রীতির বার্তা বিধায়কের
নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
এক ধর্মের উৎসবে আরেক ধর্মের প্রতি সম্মানজ্ঞাপন। বড়দিনের দিন এমনই নজির হাওড়ার বাঁকড়ার ঈদ মুবারক সমিতিতে। যার উদ্বোধনে এসে এমনই কথা বলে সম্প্রীতির বার্তা দিলেন হাওড়ার ডোমজুড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা হাওড়া সদর তৃণমূল সভাপতি কল্যান ঘোষ। বুধবার সকালে তাঁরা রক্তদান শিবিরের আয়োজন করেন। সেখানেই মিলে গেল মসজিদ-চার্চ। সংগঠনের কার্যকরী সভাপতি শেখ সিরাজুদ্দিন এর কথাতেই তা স্পষ্ট ।
তিনি বলেন আজ খ্রিষ্টানদের উৎসব। সমাজে সম্প্রীতির বাতাবরণ সৃষ্টির জন্যই এই দিনটি তাঁরা রক্তদান শিবিরের আয়োজন করেছেন। তিনি বলেন প্রায় ১৫০ জন রক্তদান করেছেন এই শিবিরে। পাশাপাশি তাঁরা এদিন উদ্বোধন করলেন অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডার । এই পরিষেবা তাঁরা বিনামূল্যে দেবেন। এলাকার তিনটি স্কুলে তাঁরা বিনামূল্যে সহায়িকা বই দিয়েছেধ ও দেবেন বলে তিনি জানান। বিধায়ক কল্যান ঘোষ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ও রক্তদাতাদের উৎসাহিত করেছেন। পাশাপাশি তিনি বলেন বর্তমান রাজ্য সরকার মানুষের পাশে ৩৬৫ দিন আছে ও এই অনুষ্ঠানে সম্প্রীতির বার্তা দেন তিনি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ নুরোজ মোল্লা, বাঁকড়া এক নম্বর পঞ্চায়েত প্রধান আক্তার হোসেন মোল্লা , পঞ্চায়েত সমিতির সদস্য মফিজুদ্দীন খান, ক্লাবের সভাপতি শেখ নিজামুদ্দিন, সম্পাদক শেখ বাদশা প্রমুখ। হাওড়া জেনারেল হাসপাতাল এই রক্ত সংগ্রহ করে।



