উলুবেড়িয়ায় আত্মপ্রকাশ করলো আধুনিক বিঞ্জান সম্মত ভাবে ফাষ্টফুড সেন্টার "মাই ফুড ফ্যান্টাসি "।
শুক্রবার বিকেলে উলুবেড়িয়া শহরের সবথেকে জমজমাট এলাকায় অর্থাৎ উলুবেড়িয়া স্টেশন রোডের উপর বাজার পাড়ায় বিপনন শুরু করলো "মাই ফুড ফ্যান্টাসি"।
ফুড সেন্টারের কর্ণধার মেসবাহ উদ্দিন মোল্লা বলেন উলুবেড়িয়া শহরে সবথেকে জনবহুল এলাকা হলো বাজারপাড়া এলাকার স্টেশন রোডের দুইপাশে।
রয়েছে একাধিক নার্সিং হোম, ডায়গনস্টিক সেন্টার, রয়েছে ব্লক অফিস, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ হাসপাতাল সহ রয়েছে একাধিক সরকারি ও বেসরকারি অফিস, এবং যারফলে বহু লোকজনের সমাগম লেগেই থাকে।
সাধারণ মানুষের চাহিদা অনুভব করে শুরু করা হয়েছে নায্যমূল্যে "মাই ফুড ফ্যান্টাসি", এবং আশা করছি মানুষের চাহিদা পূরণ করতে সক্ষম হবে।






