লোকো সংষ্কৃতি ও যাত্রা উৎসব শুরু, শ্যামপুরের নবগ্ৰামে

নিজস্ব প্রতিবেদক, শ্যামপুর তিন দিন ব্যাপী জেলা লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসব শুরু হলো শ্যামপুর ১নং ব্লকের নবগ্ৰাম ফুটবল মাঠে।
শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসন ও তথ্য সংষ্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্তমন্ত্রী পুলক রায়, প্রদীপ প্রজ্জ্বলন করে উৎসবের সূচনা হয়, রাজ্যের মন্ত্রী পুলক রায় বলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্ৰামীন সংষ্কৃতিকে বাঁচাতে এগিয়ে এসেছে, সকলেই মিলে আমরা বাংলার সংস্কৃতিকে বাঁচাতে বদ্ধপরিকর।
উপস্থিত হাওড়া জেলা শাষক ডঃ পি দীপপ্রিয়া পি, বলেন জেলা যাত্রা উৎসবে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান। আরো উপস্থিত ছিলেন আমতার বিধায়ক সুকান্ত পাল বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামীণ লোকো সংষ্কৃতিকে বাঁচাতে লোকো শিল্পীদের ভাতা ব্যবস্হা করেছেন। শ্যামপুরের বিধায়ক কালীপদ মন্ডল বলেন বাংলার সংস্কৃতি ও অবলুপ্ত প্রায় গ্ৰামীন যাত্রা উৎসবকে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে সকলকে।
হাওড়া গ্ৰামীন পুলিশ সুপার সুবিমল পাল, হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস, সহ সভাধিপতি অজয় ভট্টাচার্য, মহকুমা শাসক মানষ কুমার মন্ডল,জেলা কর্মাধ্যক্ষ সুলেখা পাঁজা, কর্মাধ্যক্ষ মানষ কুমার বসু, কর্মাধ্যক্ষ জুলফিকার আলী মোল্লা, শ্যামপুর ১নং বিডিও তন্ময় কার্যী, পঞ্চায়েত সমিতির সভাপতি মৃন্ময় কুমার মান্না, জেলা তথ্য সংষ্কৃতি আধিকারিক সোমশ্রী পাল প্রমুখ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...