স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর কুশপুত্তলিকা দাহ, উলুবেড়িয়া

সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকর সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কু-মন্তব্যের প্রতিবাদে গোলাম রসুল মোড়ল, চেয়ারম‍্যান উলুঃ পূর্ব কেঃ কিষাণ কংগ্রেস কমিটির পক্ষ থেকে আজ ২২শে ডিসেম্বর ২০২৪, রবিবার বৈকাল ৪টায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মুখ্য কর্মকান্ডের মধ্যে ছিল অমিত শাহের কুশপুত্তলিকা দাহ ও পথ অবরোধ।
স্থানঃ উলুবেড়িয়া গরুহাট মোড়। উক্ত অনুষ্ঠানে বক্তব‍্য রাখেন পঃ বঃ প্রদেশ INTUC মহিলা কংগ্রেসের সম্পাদিকা শ্রীমতি রীতা ফারিয়া, উলুবেড়িয়া মহিলা কংগ্রেস নেত্রী মন্দিরা চক্রবর্তী, খলিশানী অঞ্চল কংগ্রেস সভাপতি জনাব আব্দুল হাই সাহেব, উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি জনাব মোকলেসুর জামান সাহেব,
উলুবেড়িয়া দঃ যুব কংগ্রেস সভাপতি প্রলয় মণ্ডল, INTUC নেতা বাবলু মোল্লা, প্রদেশ যুব কংগ্রেস প‍্রাক্তন সাধারণ সম্পাদক ডঃ রিভু সান‍্যাল, প্রদেশ কংগ্রেস সদস‍্য তাপস কোদালী, কংগ্রেস নেতা শেখ সুজাউদ্দিন, বহিরা অঞ্চল কংগ্রেস সভাপতি সুকুমার দাস, প্রদেশ সেবাদল কংগ্রেস নেতা সেখ মঈনুদ্দিন, পঃ বঃ প্রদেশ কংগ্রেস সদস‍্য বিশ্বজিৎ মেউর, জাহানদার আলি লস্কর, মিনহাজুল মল্লিক, সেখ এরপান, সেখ দেলসান, সেখ জাহাঙ্গীর প্রমুখ।পা

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...