শুরু হলো পরিবেশ বান্ধব হাট,মহিষরেখা

শুরু হলো দ্বিতীয় বর্ষ "পরিবেশ বান্ধব হাট"।
মঙ্গলবার উলুবেড়িয়ার দক্ষিণ পূর্ব রেলওয়ের কলুগাছিয়া থেকে বাগনান স্টেশনে যাওয়ার পথে দামোদর নদের উপর মহিষরেখা রেলসেতুর অদুরে দক্ষিণ পাড়া বটতলায় মাধবপুর পরিবেশ চেতনা সমিতির উদ্যোগে পরিবেশ বান্ধব হাট শুরু হলো চলবে আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত।
বাংলার নিজস্ব ঘরানার পিঠে পুলি,রসবড়া, খেজুর গাছের রসের নানান রসালো মুখরোচক খাবার যেমনভাবে ভোজন রসিক মানুষের মন ভরিয়ে তুলবে, তেমনভাবে হাতে তৈরি গৃহস্থালি কাজে ব্যবহার নানান জিনিস,পটচিত্র,সহ নানান ধরনের পসরা সাজিয়ে বসেছে শতাধিক স্টল।
কোনো রকম প্লাস্টিকের ব্যবহার্য সম্পূর্ণ নিষিদ্ধ, একেবারেই পরিবেশের উপযোগী এই পরিবেশ বান্ধব হাটে প্রতিদিন থাকছে একেবারেই গ্ৰামীন সংস্কৃতির আঞ্চলিক নানাবিধ অনুষ্ঠান।
পরিবেশ বান্ধব হাটের উদ্যোক্তা মাধবপুর পরিবেশ চেতনা সমিতির কর্ণধার জয়িতা কুন্ডু বলেন রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন পেশার মানুষ পরিবেশ বাঁচানোর তাগিদে ছুটে এসেছেন এই পরিবেশ বান্ধব হাটে।"আমাদের সকলের লক্ষ্য পরিবেশ বাঁচানোর জন্য আমাদের এই অনুষ্ঠানে বিভিন্ন পেশার মানুষের অভুতপূর্ব সাড়া আমরা পাচ্ছি ",এবং প্রথম বর্ষের তুলনায় দ্বিতীয় বর্ষে আমরা বেশি সাড়া পেয়েছি।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...