সঙ্গীত অনুষ্ঠান জগাছা

বিনোদ  রাঠোর ও রুপঙ্কর বাগচীর    সঙ্গীত  অনুষ্ঠানে প্রাণবন্ত জগাছা 
নিজস্ব সংবাদদাতা, হাওড়া:  আরব সাগরের তীরের স্রোত ও বাংলার মৃদু বাতাসে প্রাণবন্ত হাওড়ার জগাছা। মুম্বাইয়ের বিখ্যাত শিল্পী বিনোদ রাঠোর ও বাংলার জনপ্রিয় সংগীত শিল্পী রুপঙ্কর বাগচীর গানের অনুষ্ঠানে হাওড়ার জগাছার কাঁটাপুকুরের মানুষ মুগ্ধ হলেন। রবিবার সন্ধ্যায় হাওড়ার স্চ্ছোসেবী সংগঠন মানবিক এর উদ্যোগে আয়োজিত  সাংস্কৃতিক ও বিচিত্রানুষ্ঠানটি বড়দিনের আগে উপহার হিসেবে ফুটে উঠলো। রবিবার রাত পর্যন্ত এই অনুষ্ঠানে অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিসিপি পশ্চিমবঙ্গ শান্তি দাস। তিনি বলেন এই অনুষ্ঠানে আসতে পেরে আমার খুব ভাল লাগছে। ভাল কিছু কাজ করাই আমার লক্ষ্য ।  সেটাই করে আসছি। 
এই সংগঠন মানবিক যেন সমাজের মানবিক দিকটা দেখে। সংগঠনের যুগ্ম  সম্পাদক  বিপ্লব সরকার ও দেবাশিষ গুপ্ত জানান সারা বছরই তাঁরা সমাজসেবা করেন। ২৫ ডিসেম্বর তাঁরা ধাড়সা কাঁটাপুকুরে রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত করবেন বলে জানান তাঁরা । সংগঠনের সভাপতি কুন্তল রায়  বলেন তাঁদের আগামী টার্গেট অ্যাম্বুলেন্স পরিষেবা ও শববাহী গাড়ি পরিষেবা চালু করা। এখানে উপস্থিত হয়ে বিখ্যাত সংগীত শিল্পী বিনোদ রাঠোর ও রুপঙ্কর বাগচী সংগঠনের এই উদ্যোগ ও জনতার স্বতঃস্ফূর্ত উপস্থিতির প্রশংসা করেন।  

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...