স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আম্বেদকরকে অপমান করেছেন , এর বিরুদ্ধে প্রতিবাদে আইএনটিটিইউসি
নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
পার্লামেন্টে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতের সংবিধানের রচিয়তা বি আর আম্বেদকরকে অপমান করেছেন। তার বিরুদ্ধে দলমত নির্বিশেষে আন্দোলন হবে। সোমবার সকাল এগারোটায় হাওড়া পুরসভা গেটের কাছে হাওড়া জেলা আইএনটিটিইউসি বিক্ষোভ করবে। সেই বিক্ষোভে নেতৃত্ব দেবেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরি । রবিবার সকালে হাওড়ার বেলগাছিয়ায় সাত নম্বর ওয়ার্ডে হাওড়া জেলা দলিত মল্লিক সমাজের উদ্যোগে এক রক্তদান শিবিরে উপস্থিত হয়ে এই কথাই জানালেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরি । এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে একই কথা বললেন হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পরিষদ সদস্য শ্যামল মিত্র ও ভাস্কর ভট্টাচার্য । মূলত এই প্রথম বর্ষ রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন হাওড়ার ডোমজুড়ের বিধায়ক তথা হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্যান ঘোষ। তিনি বলেন আমরা ৩৬৫ টি দিন মানুষের পাশে আছি। প্রসঙ্গত এই রক্তদান শিবিরটির সহযোগিতায় ছিল শ্রী রোড বড়বাগান ফ্রেন্ডশিপ ক্লাব। উত্তর হাওড়ার বিধায়ক বলেন এই অঞ্চলের জমা জল দূর করার পদক্ষেপ নেওয়া হবে। প্রসঙ্গত এই দলিত মল্লিক সমাজ পিছিয়ে পরা এক শ্রেণীর মানুষ। তারাই এই রক্তদান শিবিরের আয়োছন করছে। কারন এরাও সমাজের মানুষের পাশে থাকবে বলে জানান সংঘটনের পক্ষ থেকে সুরজ মল্লিক ,রাহুল মল্লিক, রাজু কর্মকার, সৈকত দাস।
তাঁরা বলেন বি আর আম্বেদকর পিছিয়ে পরা শ্রেণীর মানুষ হয়েও দেশের সংবিধান রচনা করেছেন। আমরাও সমাজের উন্নয়নের জন্য এই কাজ করছি বলে তাঁরা জানান । এই রক্তদান শিবিরে প্রায় পঞ্চাশ জন রক্তদান করেন। মহিলারাও এই শিবিরে রক্তদান করেন।

