শিবপুরে মহিলা কর্মীসভা, উপস্থিত মন্ত্রী

 
নিজস্ব সংবাদদাতা, হাওড়া: মহিলারা কখনও মা, কখনওবা স্ত্রী। তাঁরা সবকিছু ত্যাগ করে অন্যের খুশিতে। সেই মহিলাদের উপর মুখ্যমন্ত্রীর ধারনা তুলে ধরলেন মন্ত্রী মনোজ তিওয়ারি।  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়  , যুব সমাজের নয়নের মনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভালোবাসায় ও হাওড়া জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী নন্দিতা চৌধুরী নির্দেশে শিবপুর ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী রিনা মল্লিকের উদ্যোগে এবং সর্বোপরি শিবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা ক্রীড়া ও যুব কল্যাণ প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির উপস্থিতিতে ও সহযোগিতায় এক মহিলা কর্মী সভার আয়োজন করা হয় বৃহস্পতিবার সন্ধ্যায় হাওড়ার শিবপুরে ।
এই  সভায় আগামী দিনে মানুষের পাশে থেকে মহিলাদের এগিয়ে চলার নির্দেশ পুঙ্খানুপুঙ্খভাবে নির্দেশ এবং মুখ্যমন্ত্রীর ভাব ধারণাকে জানিয়ে দিলেন বিধায়ক মন্ত্রী  মনোজ তিওয়ারি।এছাড়াও উপস্থিত ছিলেন শিবপুর কেন্দ্রের যুব তৃণমূল কংগ্রেস এর সাধারণ সম্পাদক সৌম্য ঘোষ ও ৯নম্বর ওয়ার্ড এর যুব নেতা অরুনাংশু ভট্টাচার্য্য প্রমুখ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...