হাতির হানায় মৃত্যু,পরিবার পেল সাহায্য,

তারক হরি, পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি ব্লকের হাতিগেড়িয়ার জঙ্গলে হাতির হামলায় নিহত যুবকের পরিবারের পাশে দাঁড়ালো রাজ্য সরকার। গত ৩০ নভেম্বর এই মর্মান্তিক ঘটনার পর মৃত যুবকের পরিবারের সদস্যদের আর্থিক সাহায্য হিসেবে পাঁচ লক্ষ টাকার চেক প্রদান করা হয়। সোমবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে প্রেরিত এই চেক পরিবারের হাতে তুলে দেন বিধায়ক পরেশ মুর্মু। সঙ্গে উপস্থিত ছিলেন বেলদা রেঞ্জের আইসি বিশ্বজিৎ হালদার, স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান কালাচাঁদ সানকি এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিধায়ক পরেশ মুর্মু জানান, "মুখ্যমন্ত্রীর নির্দেশে মৃত যুবকের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই সাহায্য কিছুটা হলেও তাদের কষ্ট লাঘব করবে।"
ঘটনার পর থেকে মৃত যুবকের পরিবার গভীর শোকে ভেঙে পড়লেও সরকারের এই আর্থিক সহায়তায় তাঁরা কিছুটা সান্ত্বনা পেয়েছেন। এছাড়া, বন্যপ্রাণীর আক্রমণ এড়াতে এলাকার নিরাপত্তা বাড়ানোর জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...