কাউন্সিলরের স্ত্রীকে সরকারি গাড়ি

তৃণমূল কাউন্সিলরের স্ত্রী পেলেন সরকারি বাড়ি, শোরগোল রামজীবনপুরে
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের রামজীবনপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডে সরকারি আবাস যোজনার বাড়ি বরাদ্দ নিয়ে বিতর্ক চরমে। পেশায় শিক্ষক এবং দ্বিতল পাকা বাড়ির মালিক তৃণমূল কাউন্সিলর শম্ভু দাসের স্ত্রী মনীষা দাস "হাউস ফর অল" প্রকল্পে বাড়ি পেয়েছেন। ইতিমধ্যে সেই বাড়ির নির্মাণকাজও শুরু হয়েছে। এ নিয়ে ক্ষোভে ফুঁসছে পৌরবাসী। রামজীবনপুর পৌর এলাকায় বহু মানুষ এখনও ভাঙাচোরা মাটির বাড়িতে বা ত্রিপল টাঙিয়ে বসবাস করছেন। অথচ সরকারি বাড়ির বরাদ্দ পেতে বারবার আবেদন করেও তারা বাড়ি পাননি। অভিযোগ উঠেছে, সরকারি বাড়ি পেতে স্থানীয় নেতাদের ঘুষ দিতে না পারায় তারা এই সুবিধা থেকে বঞ্চিত। পৌর এলাকার বাসিন্দাদের দাবি, একাধিক বড় পাকা বাড়ি থাকা সত্ত্বেও প্রভাবশালী ব্যক্তিরা সরকারি প্রকল্পের বাড়ি পাচ্ছেন।এই ঘটনা নিয়ে শাসক দল তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি। বিজেপি নেতৃত্বের অভিযোগ, প্রকৃত গৃহহীনদের বদলে তৃণমূল নেতারা এবং তাদের পরিবারের সদস্যরাই সরকারি বাড়ি পাচ্ছেন। এমনকি এর আগেও সরকারি আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করেছে বিজেপি।
তবে অভিযোগ খারিজ করে দিয়েছেন রামজীবনপুর পৌরসভার চেয়ারম্যান কল্যাণ তেওয়ারি। তিনি বলেন, "এটি বিরোধীদের অপপ্রচার ছাড়া আর কিছুই নয়। বরাদ্দের ক্ষেত্রে কোনো দুর্নীতি হয়নি।" সরকারি বাড়ি বরাদ্দে এমন অনিয়ম এবং প্রভাবশালীদের অগ্রাধিকারের অভিযোগে হতাশ রামজীবনপুর পৌরসভার সাধারণ মানুষ। বহু পরিবার আজও মৌলিক বাসস্থানের অপেক্ষায় রয়েছে, যা সরকারি প্রকল্পের উদ্দেশ্য এবং নীতিকে প্রশ্নবিদ্ধ করছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...