পশ্চিমবঙ্গ আয়ুর্বেদ চিকিৎসক সমিতি আয়োজিত বিজ্ঞান ভিত্তিক আলোচনা সভা
নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
বঙ্গীয় বিজ্ঞান পরিষদ সভাকক্ষে পশ্চিমবঙ্গ আয়ুর্বেদ চিকিৎসক সমিতির উদ্যোগে একটি বিজ্ঞান ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হল রবিবার ।
এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজীব গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদ কলেজ ও হাসপাতালের পঞ্চকর্ম বিভাগের প্রাক্তন অধ্যাপক ডঃ সুপ্রিয় ভট্টাচার্য্য। ডাঃ ভট্টাচার্য্য এই আলোচনা সভায় বর্তমান সময়ে দৈনন্দিন জীবনে সংশোধন চিকিৎসার প্রয়োজনীয়তা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
আহারের মাধ্যমে ধীরে ধীরে শরীরে বিভিন্ন বিষক্রিয়া এবং তাকে দূরীভূত করার জন্য কি ভাবে সংশোধন বা পঞ্চকর্ম চিকিৎসার প্রয়োগ করা যেতে পারে তার ব্যবহারিক দিকদর্শন করান।অনুষ্ঠানে প্রায় ৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।


