নিজস্ব প্রতিবেদক
উদ্বোধনী অনুষ্ঠানের আগেই জনসমুদ্রে পরিণত আটান্ন গেটের অদুরে খুঁড়িগাছি তরুণ সংঘের রাস উৎসব।
হাওড়া জেলা অন্যতম পর্যটনকেন্দ্র গড়চুমুক পর্যটনকেন্দ্রের ৫৮ গেটের অদুরে খুঁড়িগাছি তরুণ সংঘের উদ্যোগে সপ্তম রাধাকৃষ্ণের রাস উৎসবের সূচনা করলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পুর্ত মন্ত্রী পুলক রায়,রবিবার সন্ধ্যায় অভিনব আলোকসজ্জায় সজ্জিত রাস উৎসবের সূচনা হয়।
রাস উৎসব চলবে আগামী ১১ই জানুয়ারি ২০২৫ পর্যন্ত।
উল্লেখ্য রবিবার বিকেল থেকেই ছিল আটান্ন গেটের আশেপাশে ছিল ব্যাপক জমজমাট ভীড়, যারফলে যান চলাচলের চরম অসুবিধা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন , উলুবেড়িয়া পৌরসভার পৌর প্রধান অভয় কুমার দাস,শ্যামপুর ১নং বিডিও তন্ময় কার্যী,হাওড়া জেলা পরিষদের অধ্যক্ষ অজয় মন্ডল, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জুলফিকার আলী মোল্লা,তরুণ সংঘের সম্পাদক প্রদীপ দাস, সভাপতি রমেশ প্রামাণিক,শ্যামপুর ১নং পঞ্চায়েত সমিতির সহসভাপতি অপর্ণা দোলুই,বেলাড়ি পঞ্চায়েতের প্রধান শান্তি বর , উপপ্রধান সেখ মহিজুদ্দিন, প্রাক্তন জেলা পরিষদের সদস্য রামকৃষ্ণ গের, সুভাষ মন্ডল,স্থানীয় বেলাড়ী পঞ্চায়েত সদস্যা পূজা দাস, নবগ্ৰাম পঞ্চায়েত প্রধান আজনবী মোল্লা, উপপ্রধান লুৎফর রহমান খান,বিশিষ্ট সমাজসেবী ডাঃ সদানন্দ রায়চৌধুরী প্রমুখ।













