প্রয়াত প্রাক্তন সাংসদের স্মরনে অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী: উলুবেড়িয়া

নিজস্ব প্রতিবেদক: উলুবেড়িয়া প্রয়াত প্রাক্তন সাংসদ সুলতান আহমেদের স্মরনে শনিবার উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের হাটগাছা ২নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শুরু হলো একাধিক অনুষ্ঠান।
একাধিক অনুষ্ঠানের মধ্যে রক্তদান শিবির,দু:স্থ ব্যাক্তিদের শীতবস্ত্র বিতরণ, দুদিন ব্যাপী নৈশকালীন পাওয়ার বল প্রতিযোগিতা। শুক্রবার ছিল বস্ত্র বিতরণ ও রক্তদান শিবির।
উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের পক্ষ হতে রক্ত সংগ্রহ করা হয়,মোট রক্তদাতা ছিলেন ছিয়াশি জন। রবিবার ও সোমবার অনুষ্ঠিত হবে নৈশকালীন পাওয়ার বল প্রতিযোগিতা। শুক্রবার জাতীয় পতাকা উত্তোলনের ও প্রয়াত প্রাক্তন সাংসদ সুলতান আহমেদের প্রতিকৃতিতে মাল্যদান, নীরবতা পালনের মাধ্যমে একাধিক অনুষ্ঠানের সুচনা করলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্তমন্ত্রী পুলক রায়, আরো উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের অধ্যক্ষ অজয় মন্ডল, উলুবেড়িয়া ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি অতীন্দ্র শেখর প্রামাণিক,সহ সভাপতি সাহানা মল্লিক, কর্মাধ্যক্ষ সেখ আজিজুল, উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদের সদস্য দুলাল চন্দ্র কর, জেলা পরিষদের সদস্য সেখ নুর সালাম,হাটগাছা ২নং পঞ্চায়েত প্রধান প্রদীপ পাল, উপপ্রধান সেখ আশরাফুল,সহ একাধিক পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যরাও দলীয় সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন হাটগাছা ২নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ফারুক মল্লিক।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...