বি এল আর ও অফিসে কংগ্রেসের ডেপুটেশন

বুধবার পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশে সারা রাজ্য জুড়ে আজ প্রতিটি ব্লকের বি এল আর অফিস ঘেরাও অভিক্ষক কর্মসূচি নেওয়া হয়। তার সঙ্গে সঙ্গতি রেখে উলুবেরিয়া এক এবং দু'নম্বর ব্লক বি এল আর অফিসে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস নেতা অধ্যাপক ডক্টর রিভুর সান্যাল আলম দেইয়াম তাপস কোদালি বর্ষীয়ান কংগ্রেস নেতা জনাব আব্দুল হাই রমেন ব্যানার্জি যুব কংগ্রেস নেতা তথা উলুবেরিয়া দক্ষিণ বিধানসভার সভাপতি প্রলয় মন্ডল মিনাজ উদ্দিন মল্লিক সুকুমার দাস প্রমুখ। আজকের রাজ্যজুড়ে বি এল আর ও অফিস ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল বেআইনিভাবে জমির চরিত্র বদল ও রেকর্ড পরিবর্তনের বিরুদ্ধে। সরকারি খাস জমির বেআইনি বেচাকেনা দালাল রাজ ও আদিবাসীদের জমির অধিকারে হস্তক্ষেপের বিরুদ্ধে এছাড়াও ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ ,যার ফলে সাধারণ মানুষ নাকাল হচ্ছে দিনের পর দিন তারা তাদের জমির রেকর্ড পরিবর্তন করতে পারছেন না ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ।
সভা পরিচালনা করেন উলুবেড়িয়া দক্ষিণ পূর্ব কেন্দ্রের নেতা শেখ সুজাউদ্দিন। অপরদিকে একই দাবিতে শ্যামপুর ১নং ও ২নং,আমতা ,বাগনান, উদয় নারায়নপুর ব্লকের বি এল আর ও অফিসে কংগ্রেসের পক্ষ হতে ডেপুটেশন দেওয়া হয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...