
xl/AVvXsEia2ySBN0uw6R-6gxP5x6Y3X6cQsof6CQ92xt9Zg8X29rynZ_4fAxL2oyQ-WJevVG6we9r7Bljn07z9oXjU7TOmIolxPhyhjJDt-AZcWKgT3_biLnJICZlygh6zGLJOxJImhYwUmpjeQdNvk6YCCQ89rX_VETQ3Q_SvI5T2zge1Nd48jK2y0SwiAexUz3zh/s4080/IMG-20241201-WA0182.jpg" style="display: block; padding: 1em 0; text-align: center; ">
রাজ্যের বিরোধী দলনেতাকে রাজনৈতিক দুর্বৃত্ত বলে আখ্যা দিলেন মন্ত্রী পুলক রায়।
বিজেপি দলের ক্রমাগত কুৎসা, অপপ্রচার ও সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে রবিবার এক জনসভা অনুষ্ঠিত হয় হাওড়া জেলার শ্যামপুর ফুটবল মাঠে।
গত শারদীয়া দুর্গাপূজার সময় শ্যামপুরে এক অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়, পরবর্তীতে প্রশাসনিক তৎপরতায় পরিস্তিতি স্বাভাবিক হয়,
এই ঘটনা নিয়ে রাজ্যের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী শ্যামপুরে জনসভায় ধর্মীয় উষ্কানি মুলক বক্তব্য দিয়েছেন বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ,তারই প্রতিবাদে রবিবার বিকেলে অনুষ্ঠিত হয় এই জনসভা।
এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্তমন্ত্রী পুলক রায়, তিনি তার বক্তব্যে বলেন শ্যামপুর ধর্মনিরপেক্ষতার জায়গা, শ্যামপুর সাম্প্রদায়িকতার জায়গা নয়, বিরোধী দলীয় নেতাকে তিনি রাজনৈতিক দুর্বৃত্ত বলে আখ্যায়িত করেন। তিনি আরো বলেন আগামী নির্বাচনে শ্যামপুর কেন্দ্রে বিজেপির জামানত জব্দ হবে বলে জানান। আগামীদিনে নন্দীগ্ৰাম বিজেপির থাকবে না, এবং বিজেপি ৩০টা সিট পাবে কিনা সন্দেহ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাওড়া জেলা গ্ৰামীন তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক অরুণাভ সেন, তিনি বলেন বিজেপিকে মানুষ ছুড়ে ফেলে দিয়েছে, যারফলে বিজেপি ধর্মীয় উষ্কানি মুলক বক্তব্য দিয়েছেন,আগামী নির্বাচনে বিজেপি বাংলায় শুন্য হবে,
জনসভায় ভাষণ দেন শ্যামপুরের বর্ষীয়ান বিধায়ক কালীপদ মন্ডল,আমতার বিধায়ক সুকান্ত পাল, হাওড়া জেলা পরিষদের সহসভাধিপতি অজয় ভট্টাচার্য, জেলা পরিষদের অধ্যক্ষ অজয় মন্ডল, কর্মাধ্যক্ষ জুলফিকার আলী মোল্লা, শ্রীধর মন্ডল, শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি নদেবাসী জানা প্রমুখ।

















