উলুবেড়িয়ার আনন্দ ভবন ডেফ এন্ড ব্লাইন্ড স্কুলে শিশু দিবস উদযাপন উপলক্ষে ছাত্র-ছাত্রীদের হাতে ফুল,মিষ্টি,চকোলেট তুলে দেওয়া হয় প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজাপুর থানার দায়িত্ব প্রাপ্ত পুলিশ আধিকারিক ত্রিগুণা রায়,উলুবেড়িয়া মহিলা থানার ওসি রিমা মন্ডল,বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় দাস,
"জোনাকী" স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধার সেখ ফারুক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।বিদ্যালয়ে এইরকম অনুষ্ঠানে প্রশাসনিক আধিকারিকগণ উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় দাস।


