উলুবেড়িয়ায় ফের বিস্কোরণ, চাঞ্চল্য
নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
গত শুক্রবার বাজি ফেটে অগ্নিসংযোগে তিন শিশুর মৃত্যুর ঘটনার রেশ কাটেনি এখনও । তার মধ্যেই হাওড়ার উলুবেড়িয়ায় ফের বিস্কোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
শনিবার গভীর রাতে হাওড়ার উলুবেড়িয়া পৌরসভার ১৯নং ওয়ার্ডের ঐছতাঁতিবেরিয়ায় শ্যামল কুমার মন্ডলের বাড়িতে এই বিস্ফোরণ ঘটে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তার বাড়িতে প্রচুর পরিমাণে আতশবাজি মজুত ছিল। সেখানে কোনওরকমে অগ্নিসংযোগের ফলে একটি বিস্ফোরণ হয় ।
এই ঘটনায় শ্যামল মন্ডলের বাড়ির ক্ষতি হয় এবং আশেপাশের কিছু বাড়ির জানালার কাচ ভেঙে যায়।
স্থানীয় সুত্রে জানা যায় ইলেকট্রনিকের কাজ জানা শ্যামল মন্ডল কালীপুজোর সময় কিছু তুবড়ি বাজি তৈরি করে ছিলেন এবং বেশ কিছু বাজির মশলা তার বাড়িতে মজুত ছিল, এছাড়াও বাড়িতে একাধিক ব্যাটারি মজুত ছিল বলে জানা যায় তা থেকেও বিষ্ফোরণ ঘটতে পারে।
এত বাজি মজুদ রাখার জন্য অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 288 নং ধারা এবং পশ্চিমবঙ্গ ফায়ার সার্ভিস আইনের 24/25/26 ধারার অধীনে একটি নির্দিষ্ট মামলা শুরু হয়েছে। অভিযুক্ত ব্যক্তি শ্যামল মন্ডলকে পুলিশ পক্ষ হতে আটক করা হয়েছে। এই ঘটনায় কোনো আহত বা হতাহতের খবর পাওয়া যায়নি এবং এখনও পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক, পুলিশ তদন্ত শুরু করেছে।

