জগদ্ধাত্রী পূজায় মেতে উঠেছে শ্যামপুরের গহলাপোতা

চলছে মহা ধুমধাম করে জগদ্ধাত্রী পূজা আর জগদ্ধাত্রী পূজাকে সামনে রেখে মেতে উঠেছে গোটা গ্ৰাম। শ্যামপুরের ধান্দালী পঞ্চায়েতের গহলাপোতা মন্দিরতলা ইয়ং স্টারের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে প্রতি বৎসর জগদ্ধাত্রী পূজা,এবৎসর ২১তম বর্ষে পদার্পণ করলো। নেই কোনো প্রতিমার থীম,নেই কোনো মন্ডপের থীম তবুও সকল গ্ৰামবাসী মেতে ওঠে চারদিন ব্যাপী জগদ্ধাত্রী পূজায়। নাচ গান, যাত্রাপালা, নানান বয়স ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ও জমজমাট নরনারায়ন সেবার মাধ্যমে অনুষ্ঠিত হয় প্রত্যন্ত গ্ৰাম্য এলাকা শ্যামপুরের গহলাপোতায়।
পূজা কমিটির সম্পাদক অনিতেশ মাজী বলেন আমরা যেমন দূর্গাপূজার সময় যতটা আনন্দ করি তার থেকে আমাদের সকল গ্ৰামবাসী অনেক বেশি মেতে ওঠে জগদ্ধাত্রী পুজোর কয়দিন,একই মনোভাব পোষণ করেন পূজা কমিটির সভাপতি কার্তিক দোলুই, অপূর্ব মাজী সহ অনেকেই।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...