বাঁকড়ায় এই প্রথম প্রায় ২২৫ জন হবু হাজীদের নিয়ে হজ প্রশিক্ষণ শিবির হল
নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
হজ যাত্রা খুব মঙ্গলের। কিন্তু অতদূরে হজ করতে গেলে একটু প্রশিক্ষণের প্রয়োজন। এবার হাওড়ার ডোমজুড়ের বাঁকড়া পূর্ব মোল্লাপাড়া এলাকার বাসিন্দাদের পরিচালনায় ও উনসানি খাদিমুল হাজি সেবা সমিতির প্রশিক্ষক দ্বারা হজ প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয়। ২০২৫ সালের প্রায়২২৫ জন হবু হাজীদের নিয়ে এই অনুষ্ঠান শুরু করা হয় এদিন সকাল দশটা থেকে। চলে বেলা তিনটে পর্যন্ত। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার নাখোদা মসজিদের পেশ ইমাম, উপস্থিত ছিলেন ডোমজুড় পঞ্চায়েত সমিতির সদস্য নুরাজ মোল্লা, বিশিষ্ট সমাজসেবী হাজী সাগির আহমেদ মোল্লা, প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উনসানি খাদিমুল হাজী সেবা সমিতির সদস্য ও বাঁকড়া পূর্ব মোল্লাপাড়ার এলাকার বাসিন্দা, এছাড়াও পরিচালন কমিটি সমস্ত সদস্যরা । প্রথমে জয়েন্ট স্ক্রিনে ভিডিওর দ্বারা হবুহাজীদের প্রশিক্ষণ দেওয়া হয়। তারপর তাদের লাইভ ডেমো অর্থাৎ কাবা চত্বরে কিভাবে তাওয়াফ করবে সে বিষয়ে লাইভ দেখানো হয় এই প্রশিক্ষণ শিবিরে।


