জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন,ধুলাসিমলা

বিগত বছরের মতো এই বছরেও ২০ তম বর্ষের হৈমন্তিকার আরাধনায় ব্রতি হয়েছে উলুবেড়িয়ার ধূলাশিমলার টিম অফ স্পোর্টস বা ডি টি এস। আর শুক্রবার সকলে মাতৃ আরাধনার মধ্যে দিয়ে শুরু হয় ধূলাশিমলার টিম অফ স্পোর্টস বা ডিটিএস এর ২০ তম বর্ষের জগদ্ধাত্রী পুজো। পরে শুক্রবার সন্ধ্যায় সংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে সূচনা হয় ধূলাশিমলার টিম অফ স্পোর্টস বা ডি টি এসের জগদ্ধাত্রী পুজোর। আর এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান সেখ ইনামুর রহমান, চেয়ারম্যান ইন কাউন্সিল আকবর সেখ,ছিলেন উলুবেড়িয়া এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এইচ এম রিয়াজুল হক, ছিলেন উলুবেড়িয়া পূর্বের বিধায়ক বিদেশ রঞ্জন বসু, ছিলেন হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস, ছিলেন ধূলাশিমলা গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান গোপীনাথ ব্যানার্জী, ছিলেন ক্লাবের সম্পাদক দেবাশীষ ব্যানার্জী, বিশিষ্ট সমাজসেবী সেখ জাহির আব্বাস ওরফে আজাদ সহ সকল সদস্যগণ।
এদিকে উদ্যোক্তাদের পক্ষ থেকেও এদিন অনুষ্ঠানে আসা সকল অতিথিদের সম্বর্ধনা জানানো হয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...