উলুবেড়িয়া থেকে নতুন বাস পরিষেবা চালু

উলুবেড়িয়ার সঙ্গে নতুন যোগাযোগের সূচনা হলো বাস চলাচলের মধ্যে দিয়ে।দীর্ঘ প্রতীক্ষার পর উলুবেড়িয়া থেকে বারাসত পর্যন্ত বাস পরিষেবা চালু হলো। বুধবার দুপুরে ফুলেশ্বর বাসস্ট্যান্ডে পতাকা নাড়িয়ে বাস পরিষেবা সুচনা করলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্তমন্ত্রী পুলক রায়, উলুবেড়িয়া থেকে বারাসত পর্যন্ত রাজ্য পরিবহন দপ্তরের মোট ২৬টি বাস চলাচল করবে বলে জানা যায়,
আজ প্রথমদিনে ১০টি বাস চলাচলের মধ্যে দিয়ে যান চলাচলের সূচনা হলো বলে জানান রাজ্যের মন্ত্রী পুলক রায়, তিনি আরো বলেন উলুবেড়িয়া মানুষের সঙ্গে কলকাতা বিমানবন্দর, বারাসত সহ একাধিক জায়গার যোগাযোগের এক সূচনা হলো। নিত্যযাত্রীরা এবং ব্যবসায়ীরা বলেন উলুবেড়িয়া থেকে সরাসরি ধুলাগড়, দক্ষিনেশ্বর, কলকাতা বিমানবন্দর,ও বারাসতের সঙ্গে সরাসরি যোগাযোগ ব্যবস্থা ছিল না,বাস চলাচলের মধ্যে দিয়ে যোগাযোগের ব্যবস্থা হলো যার ফলে সকলেই খুব খুশি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উলুবেড়িয়া মহকুমা শাষক মানষ কুমার মন্ডল, উলুবেড়িয়া ১নং বিডিও এইচ এম রিয়াজুল হক,উলুবেড়িয়া পূর্বের বিধায়ক বিদেশ রঞ্জন বসু, উলুবেড়িয়া পৌরসভার পৌর প্রধান অভয় কুমার দাস, উপপৌরপ্রধান সেখ ইনামুর রহমান, চেয়ারম্যান ইন কাউন্সিল আকবর সেখ সহ একাধিক পৌর পিতা ও পৌরমাতা।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...