দুই অঞ্চলের টোটো ইউনিয়নের অন্তর্গত টোটো চালকদের মধ্যে বিবাদের জেরে বৃহস্পতিবার সকলে রাস্তায় টোটো রেখে পথ অবরোধ করলো টোটো চালকরা। দীর্ঘক্ষণ অবরোধ চলার পর ঘটনাস্থলে পুলিস পৌছে তুলে দেয় অবরোধ।
জানা গেছে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকলে বাগনানের দেউলটি কল্যাণপুর রাস্তার বিরামপুরের কাছে। টোটো না চালাতে দেওয়ার অভিযোগ করে একে অপর ইউনিয়নের বিরুদ্ধে। এদিকে দীর্ঘক্ষণ অবরোধ চলার পর ঘটনাস্থলে পৌঁছায় বাগনান থানার পুলিশ।
তারাই অবরোধকারী টোটো চালকদের বুঝিয়ে, অবরোধ তুলে দেয় বলে জানা গেছে। এদিকে দীর্ঘক্ষণ অবরোধের জেরে সমস্যায় পড়তে হয় ওই রাস্তা দিয়ে জাতয়াতকারী পথ চলতি মানুষ থেকে স্কুলের ছাত্র ছাত্রীদের।
