শিবপুরে বিজয়া সম্মিলনী, উপস্থিত মন্ত্রী মনোজ তিওয়ারি
নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
হাওড়ার শিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মিলনী পালিত হলো হাওড়ার ব্যাঁটরা স্কুলের পাশে সুবল স্মৃতি সংঘের প্রাঙ্গনে। উপস্থিত ছিলেন শিবপুর কেন্দ্রের বিধায়ক তথা ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি , হাওড়া জেলার চেয়ারম্যান লগণ দেও সিং , হিন্দি সেলের মানব জয়সওয়াল, উদ্বাস্তু ও নমঃ শুদ্ধ সেলের সভাপতি ভোলানাথ সেনসহ তৃণমূল কংগ্রেসের আরো অনেক শীর্ষ নেতৃত্ব। বহু কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে খুব ধুমধাম ও বাংলা সংগীতের মধ্যে দিয়ে বিজয়া সম্মিলন পালিত হলো । গত লোকসভা নির্বাচনে শিবপুর কেন্দ্রের বিধায়ক ও নেতৃত্ব তৃণমূল কংগ্রেসকে লিড দিয়েছিল। মন্ত্রী তথা বিধায়ক মনোজ তিওয়ারির ভাল সাংগঠনিক দক্ষতার জন্য ও তাঁর নেতৃত্বে এলাকা ভিত্তিক প্রচারের জন্যই এটি সফল হয়েছে বলে মত রাজনৈতিক মহলের। মঙ্গলবার সন্ধ্যায় এই বিজয়া সম্মিলনীতে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উল্লাস তার প্রমাণ দেয়। মন্ত্রী এদিন সকলকে ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে থাকার বার্তা দেন।

