ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে প্রতিবাদ,হটুগঞ্জ

কেন্দ্রীয় সরকারের ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে পশ্চিম বঙ্গ জমিয়ত উলামায়ে হিন্দের ডাকে ধর্মতলায় প্রতিবাদ সভা সফল করতে তারই আগে হটুগঞ্জ বাসষ্ট্যান্ডে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার: কেন্দ্র সরকারের ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে পশ্চিম বঙ্গ রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দের ডাকে আগামী ২৮ শে নভেম্বর বৃহস্পতিবার ধর্মতলায় এক প্রতিবাদ সভার আয়োজন করা হবে। উক্ত প্রতিবাদ সভা সাফল্য করার লক্ষ্যে মগরাহাট ১ নম্বর ব্লক (উস্থি) জমিয়ত উলামায়ে হিন্দের ব্যবস্থাপনায় উস্থি থানার অন্তর্গত হটু গঞ্জ বাসষ্ট্যান্ডে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।দক্ষিণ ২৪ পরগনা জেলা জমিয়ত উলামায়ে হিন্দের সম্পাদক মাওলানা ইব্রাহিম, মগরাহাট পশ্চিম ব্লকের জমিয়ত উলামায়ে হিন্দের সম্পাদক মাস্টার মনিরুল হক, মগরাহাট পশ্চিম ব্লক জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি জাহাঙ্গীর, উস্থি কাজীপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল খালিদ,একতারা অঞ্চল জমিয়ত উলামায়ে হিন্দের নেতৃত্ব হাফেজ আবদুল্লাহ,এছাড়াও উপস্তিত ছিলেন রহমাতুল্লাহ মোল্লা উস্থি,মাওলানা সাহাবুদ্দিন ডায়মন্ড হারবার,মাওলানা রহমাতুল্লাহ,এনাম সাহেব, হেদায় তুল্লাহ, আব্দুল্লাহ মোল্লা সহ আরও অন্যান্য বিশিষ্ঠ সমাজ কর্মী প্রমুখ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...