জেলা পুলিশের সাফল্য, ধৃত দুষ্কৃতীরা,প, মেদিনীপুর

বড় সাফল্য পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের, ডাকাতির ছক বানচাল করে আটক ১৩ দুষ্কৃতী।
তারক হরি, পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তৎপরতায় রুখে দেওয়া গেল আন্তঃরাজ্য ডাকাতির বড় চক্রান্ত। জেলা পুলিশ সুপারের তত্ত্বাবধানে ঘাটাল থানা ও চন্দ্রকোনা থানার যৌথ অভিযানে ঘাটালের আলুই গ্রাম থেকে ঝাড়খণ্ড ও বিহারের ১৩ জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে উদ্ধার হয়েছে তিনটি আগ্নেয়াস্ত্র, দশ রাউন্ড গুলি, ছুরি, গ্যাস কাটার ও অন্যান্য অপরাধের সামগ্রী। বিশেষ সূত্রে খবর পেয়ে রবিবার বিকেলে ঘাটাল থানার পুলিশ আলুই গ্রামের একটি বাড়ি ঘিরে ফেলে। প্রথমে বাড়ির মালিককে আটক করার পর, বাড়ির ভিতরে লুকিয়ে থাকা বাকিদের পাকড়াও করে পুলিশ। ধৃতদের মধ্যে ছয়জন বিহার এবং একজন ঝাড়খণ্ডের বাসিন্দা।
সাংবাদিক বৈঠক করে জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার জানান, ধৃতদের লক্ষ্য ছিল ঘাটাল-দাসপুর রাজ্য সড়ক থেকে একটি ট্রাক হাইজ্যাক, রাসায়নিক সার ব্যবসায়ীর দোকান লুট এবং স্থানীয় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ডাকাতি। অভিযানে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র এবং গুলি তাদের ডাকাতির পরিকল্পনার সাক্ষী। পুলিশের এই সাফল্যে এলাকায় স্বস্তির পরিবেশ। স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে গভীর রাতে ওই বাড়িতে অপরিচিত যুবকদের আসা-যাওয়া লক্ষ্য করা যাচ্ছিল। অভিযানে ধরা পড়া ১৩ জনের নেতৃত্বে ছিলেন ঝাড়খণ্ডের এক যুবক, যিনি আগে থেকেই ওই বাড়িতে থাকতেন।
ধৃতদের সোমবার ঘাটাল মহকুমা আদালতে তোলা হয়। জেলা পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতি অনুযায়ী নতুন তথ্য সামনে আসতে পারে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...