দূর্ঘটনার কবলে ট্রেন,নলপুর

দুর্ঘটনার কবলে যাত্রীবাহী ট্রেন। শনিবার ভোর সাড়ে পাঁচটার সময় ঘটনাটি ঘটেছে,দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়ার নলপুরের কাছে। জানা গিয়েছে 22850 শালিমার সেকেন্দ্রাবাদ সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেন শালিমার যাওয়ার সময় নলপুরের কাছে লাইনচ্যুত হয়।
ট্রেনের তিনটি কামরা পর পর লাইনচ্যুত হয়েছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে,দুর্ঘটনার জেরে দক্ষিণ-পূর্ব শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে,যার ফলে একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে আছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...