শুক্রবার শ্যামপুরের মরশাল জুনিয়র স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মরশাল প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হলো ২৯তম রক্তদান শিবির কর্মসূচি।যাদবপুরের কেপি সি মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের পক্ষ হতে রক্ত সংগ্রহ করা হয়, রক্তদান শিবিরে শতাধিক মানুষ রক্তদান করেন।
রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা মন্দিরা মন্ডল, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কৃষ্ণেন্দু পুরকাইত, ক্লাবের সম্পাদক লক্ষ্মীকান্ত কপাট, সভাপতি পিন্টু লাল মাঝি, কমলেন্দু জাসু,অরুপ মাজী প্রমুখ।







