৭১তম নিখিল ভারত সমবায় সপ্তাহ উপলক্ষে হাওড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোন অপারেটিভ ব্যাঙ্কের উদ্যোগে উলুবেড়িয়া ১নং বিডিও অফিস চত্বরে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির।
উল্লেখ্য ১৪ই নভেম্বর থেকে ২০নভেম্বর পর্যন্ত সারা দেশে পালিত হচ্ছে ৭১তম সমবায় সপ্তাহ, এবং প্রতিদিন বিভিন্ন থীমের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়, শুক্রবার ১৫ই নভেম্বর সমবায় সপ্তাহর দ্বিতীয় দিনে আলোচনার বিষয় ছিল "সমবায় উদ্ভাবন, নতুন প্রযুক্তি ও সুশাসন"এবিষয়ে
আলোচনায় অংশগ্রহণ করেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্তমন্ত্রী পুলক রায়,প্রাক্তন সাংসদ মইনুল হাসান, হাওড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্কের মুখ্য নির্বাহী আধিকারিক সৌনাক বন্দোপাধ্যায়, বিশেষ আধিকারিক দেবাশীষ দত্ত, উলুবেড়িয়া ১নং বিডিও এইচ এম রিয়াজুল হক প্রমুখ।




