গঙ্গা উৎসব একাধিক জায়গায়, উলুবেড়িয়া

গঙ্গার দূষণ রোধে কেন্দ্রীয় কর্মসূচি "নমামি গঙ্গে" প্রকল্পে রাজ্য সরকারের গঙ্গা উৎসব সোমবার অনুষ্ঠিত হয় হাওড়ার শ্যামপুর ১, উলুবেড়িয়া ১, উলুবেড়িয়া পুর এলাকায়। নিয়ম মতো গঙ্গা সম্পর্কে জনসচেতনতামূলক কর্মসূচি নেওয়া হয়। বসে আঁকো প্রতিযোগিতা, কুইজ, নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল এই অনুষ্ঠানের অঙ্গ। কিন্তু এদিন শ্যামপুর ১ নম্বর ব্লকের গাদিয়াড়া দেখা গিয়েছে গঙ্গা উৎসবের জন্য তৈরি মন্ডপের পাশেই বিসর্জিত হলো প্রচুর কালী প্রতিমা। অনুষ্ঠান চলাকালীন শ্যামপুর গাদিয়াড়া রোড সংলগ্ন এলাকার বেশ কয়েকটি কালী পূজার উদ্যোক্তারা কালী প্রতিমা বিসর্জন করল। যাকে ঘিরে মুচকি হেসেছেন পরিবেশকর্মীরা। গঙ্গা উৎসবের পাশেই গঙ্গা দূষণের কাজটি চলল। প্রসঙ্গত এই এলাকাটি রূপনারায়ন এবং ভাগীরথী নদীর সংযোগ স্থল হওয়ায় স্বাভাবিক ভাবেই প্রচুর ব
জ্য পদার্থ গঙ্গার বুকে পড়ে। পাশাপাশি নদী তীরবর্তী এলাকা- যথেষ্ঠ আবর্জনা পূর্ণ বলে দেখা গিয়েছে। শ্যামপুরে গঙ্গা উৎসবের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক কালীপদ মন্ডল, হাওড়া জেলা পরিষদের অধ্যক্ষ অজয় মন্ডল, জেলা পরিষদের সদস্যা মন্দিরা মন্ডল, শ্যামপুর ১নং বিডিও তন্ময় কার্যী, পঞ্চায়েত সমিতির সভাপতি মৃন্ময় মান্না,সহ একাধিক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। অপরদিকে উলুবেড়িয়া পৌরসভার উদ্যোগে গঙ্গা উৎসবের অনুষ্ঠানে সকল বক্তাগণ গঙ্গাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আহ্বান জানান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্বের বিধায়ক বিদেশ রঞ্জন বসু, উলুবেড়িয়া পৌরসভার পৌর প্রধান অভয় কুমার দাস, উপপৌরপ্রধান সেখ ইনামুর রহমান, চেয়ারম্যান ইন কাউন্সিল সেখ আকবর আলি,
উলুবেড়িয়া ১নং ব্লকের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া ১নং বিডিও এইচ এম রিয়াজুল হক, পঞ্চায়েত সমিতির সভাপতি অতীন্দ্র শেখর প্রামাণিক সহ একাধিক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ গন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...