বিজেপি নেতার বাড়িতে পুলিশের তান্ডব,প, মেদিনীপুর

মেদিনীপুরের চাঁদড়া এলাকায় বিজেপি নেতার বাড়িতে পুলিশের তাণ্ডব, আতঙ্কে পরিবার। নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর
বিজেপি নেতার বাড়ি ঘেরাও করে পুলিশের তাণ্ডব। একদিকে চলছে বাঁকুড়ার তালডাংরা বিধানসভার উপনির্বাচন অন্যদিকে পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতার বাড়িঘেরাও করে তাণ্ডবের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের মেদিনীপুর সদর ব্লকের অধীন গুরগুরি পাল থানার চাদরা এলাকায় বিজেপি নেতার বাড়ির চারিদিকে দুষ্কৃতী নয় পুলিশের তান্ডব দেখলেন এলাকাবাসী। কিন্তু কি অপরাধ করেছেন ওই বিজেপি নেতা। নয়ন দে নামে ওই বিজেপি নেতার অভিযোগ গতকাল গভীর রাত থেকে বুধবার পর্যন্ত তার বাড়ি ঘেরাও করে রাখা হয়। প্রায় 40 জন পুলিশ হঠাৎ করেই গভীর রাতে হানা দেয় তাদের বাড়িতে। ওই বিজেপি নেতার বাড়ির দরজায় আচমকাই লাথি মারা হয়। ওই রাতেই তাকে গ্রেপ্তার করার চেষ্টা করে পুলিশ। সারা রাত তো বটেই এমনকি সকাল থেকেও তার বাড়ির চারিদিকে ঘিরে রাখা হয় পুলিশের বাহিনী দিয়ে বলে অভিযোগ। এদিকে এই ঘটনায় আতঙ্কিত রয়েছেন বিজেপি নেতা এবং তার পরিবার। ঘর থেকে বের হতে পারছেন না বলেও জানান। কিন্তু কেন হঠাৎ বিজেপি নেতাকে টার্গেট পুলিশের? প্রসঙ্গত বিজেপি নেতা নয়ন দে বিজেপির মন্ডল কমিটির প্রেসিডেন্ট। তার দাবি, তার বিরুদ্ধে কোনাই অভিযোগ নেই। কেবল বিজেপি অর্থাৎ বিরোধী দল করার অপরাধে তার বাড়িতে পুলিশের এই হামলা এবং উৎপাত। বিনা কারণে তাকে গ্রেপ্তার করার চেষ্টা করে পুলিশ বলে অভিযোগ। এই ঘটনায় বিজেপির ঊর্ধ্বতন নেতৃত্বকে গোটা বিষয়ে জানাবেন বলে জানিয়েছেন ওই বিজেপি নেতা। এদিকে ওই বিজেপি নেতার ভোট কেন্দ্র তালডাঙ্গরা বিধানসভা। ভোট যাতে দিতে না পারেন তার জন্যই তৃণমূলের প্ররোচনায় পুলিশ এই কাজ করেছে বলে অভিযোগ করেন তিনি।তবুও তিনি সংকল্প করেছেন যে, পুলিশ আটকানোর চেষ্টা করলেও তিনি ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করবেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...