নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
বাল্যবিবাহ রোধে জনসচেতনতামূলক কর্মসূচি পালিত হল হাওড়ায় । জীবিকা ডেভলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে এই কর্মসূচি পালিত হল। সংগঠনের ডিরেক্টর ডালিয়া রায় বলেন, শিশু বয়সে কন্যাদের বিবাহ বন্ধ করার জন্যই এই কর্মসূচি তাঁদের । শুধু বাল্য বিবাহ রোধ নয় , মেয়েদের উপর যৌন নির্যাতন রোধে, শিশু শ্রমের বিরুদ্ধে তাঁরা আন্দোলন করছেন। দুবছর আগে থেকে হাওড়া জেলার আটটি ব্লকে তাঁরা বর্তমানে ১০০ গ্রামে এই কর্মসূচি পালন করছেন। যেমন শ্যামপুর, বাগনান, উলুবেড়িয়া, পাঁচলা , জগৎবল্লভপুরসহ আটটি ব্লকে অনেক বাল্যবিবাহ তাঁরা রোধ করেছেন বলে তিনি জানান । তিনি বলেন এই সব ব্লকে পঞ্চায়েত, পুলিশ ও বিধায়কের সহযোগিতায় তাঁরা এই কাজ করছেন।
বালিকাদের বোঝানো হচ্ছে যাতে তারা বাল্য বয়সে বিবাহের বিরোধিতা করে। কারন তারা পড়াশোনা করে আগে প্রতিষ্ঠিত হবে , নিজের মত করে বাঁচে সেই ধারনা তাদের মধ্যে জাগানো হচ্ছে বলে তিনি জানান ।


